০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিকুর রহিমের হাতে টি-স্পোর্টসের স্মারক

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ১৬০০৩ Time View

প্রকাশিত: ০০:৪১, ১৪ মে ২০২৬  

২০০৫ সালের মে মাসে লর্ডসে টেস্ট অভিষেক, ২০২৫ সালের নভেম্বরে শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট একাদশে নাম লিখিয়ে দারুণ এক মাইলস্টোন পূর্ণ করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেছেন এই ক্রিকেটার।

বাংলাদেশের জনপ্রিয় সব খেলা সম্প্রচারে এদেশের ক্রীড়া প্রেমীদের হৃদয় জয় করে নেয়া টি-স্পোর্টস মুশফিকুর রহিমকে বিশেষভাবে স্মরণের উদ্যোগ নিয়েছে। তার শততম টেস্টকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে দেশের স্পোর্টস টিভি চ্যানেল এবং বিসিবির লম্বা সময়ের  মিডিয়া রাইটস পার্টনার টি-স্পোর্টস নিয়েছে বিশেষ উদ্যোগ। 

মুশফিকুর রহিমের স্কেচ কাঠে খোদাই করে ১০০তম টেস্টের পথে মুশফিকুর রহিমের ক্যারিয়ার হাইলাইটস সুদৃশ্য বিশাল এক ফ্রেমে বাঁধাই করেছে টি-স্পোর্টস। 

মুশফিকুর রহিমের ১০১তম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারানোর আনন্দ উদযাপন শেষে মুশফিকুর রহিমের হাতে এই স্মারকটি তুলে দিয়েছেন টি-স্পোর্টসের হেড অব রিসার্চ এন্ড ডেভেলপম্যান্ট শামীম চৌধুরী। এ সময়ে উপস্থিত ছিলেন টি-স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক রিফাত এমিল এবং রাহুল রায়। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টি-স্পোর্টসের ব্যতিক্রমধর্মী এই উপহার পেয়ে টি-স্পোর্টসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুশফিকুর রহিম। 

ঢাকা/ইয়াসিন

ট্যাগঃ

মুশফিকুর রহিমের হাতে টি-স্পোর্টসের স্মারক

সময়ঃ ১২:০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬