০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমি চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করি: অহনা

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ১৬০০২ Time View

প্রকাশিত: ১৭:৫০, ১৫ মে ২০২৬   আপডেট: ১৭:৫৩, ১৫ মে ২০২৬

অহনা রহমান

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের আলাদা অবস্থান তৈরি করেন অহনা রহমান। দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক। তবে এখন আর আগের মতো নিয়মিত কাজ করছেন না এই অভিনেত্রী। সময়ের সঙ্গে নিজেকে আরো পরিণত করে তুলতে বেছে নিচ্ছেন গল্পনির্ভর ও ভিন্নধর্মী কাজ।  

অভিনয়ে বহুমাত্রিক দক্ষতার কারণে শহুরে আধুনিক তরুণী থেকে গ্রামবাংলার সহজ-সরল প্রাণবন্ত নারীর চরিত্রেও সমান সাবলীল অহনা। চরিত্রের ভেতরে নিজেকে সপে দেওয়ার এই ক্ষমতাই তাকে দর্শকদের কাছে আলাদা করে পরিচিত করেছে। 

ঈদুল আজহা উপলক্ষে নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অহনা রহমান। সম্প্রতি একক নাটক ‘মাটির পুতুল’-এর শুটিং শেষ করেছেন। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন জান্নাতারা ফেরদৌস মিলা। এটি নির্মাণ করেছেন স্বপন বিশ্বাস।   

কাজ কম করার কারণ ব্যাখ্যা করে অহনা রহমান বলেন, “আমি সবসময় চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করি। নিজেকে পর্দায় নতুনভাবে ভাঙতে চাই। তাই গতানুগতিক গল্পের চেয়ে ব্যতিক্রমধর্মী ও গল্পনির্ভর কাজেই এখন বেশি আগ্রহী। কাজ কম করলেও চাই ভালো কিছু দিয়ে দর্শকদের মনে দীর্ঘদিন বেঁচে থাকতে।”

ভিন্ন স্বাদের গল্পে নির্মিত ‘মাটির পুতুল’ নাটক নিয়ে বেশ আশাবাদী অহনা বলেন, “মাটির পুতুল’ নাটকের গল্পটিও ঠিক তেমনই। খুব যত্ন নিয়ে নির্মাণ করা হয়েছে এটি। আশা করছি, সব শ্রেণির দর্শকের ভালো লাগবে।” 

নাটকটিতে অহনার পাশাপাশি অভিনয় করেছেন—সেলজুক চৌধুরী, ফাতেমা হীরা, আনোয়ার শাহী, পামীর খান, শম্পা নিজাম, মাসুদ আলম ও রাজনন্দী বিশ্বাস প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

ট্যাগঃ

আমি চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করি: অহনা

সময়ঃ ১২:০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬