০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসটিআই’র অনুমোদন ছাড়াই জুস উৎপাদন: মালিকের জেল-জরিমানা

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ১৬০০২ Time View

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১৫ মে ২০২৬  

পটুয়াখালীর কলাপাড়ায় বিএসটিআই’র অনুমোদন ছাড়া ‘ড্রিংকো জুস’ তৈরি দায়ে মাসুদ শিকদার (৩৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের কবি নজরুল ইসলাম সড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কারখানার মালিক মাসুদ শিকদারকে জেল-জরিমানা দেন। পরে ১৫৫ প্যাকেট অবৈধ ড্রিংকো জুস জনসম্মুখে পেভার মেশিন দিয়ে ধ্বংস করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা/ইমরান/রাজীব

ট্যাগঃ

বিএসটিআই’র অনুমোদন ছাড়াই জুস উৎপাদন: মালিকের জেল-জরিমানা

সময়ঃ ১২:০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬