০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আসামির স্বজনদের হামলায় ৬ পুলিশ সদস্য আহত 

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১৬০০৭ Time View

বরগুনায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা হামলার শিকার হয়েছেন। এতে ডিবি পুলিশের ছয়জন সদস্য আহত হয়েছেন।

আহত ডিবি সদস্যরা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। 

মঙ্গলবার (১৯ মে) দিবাগত মধ্যরাতে হামলা করা হয়। থানা পুলিশ গিয়ে আহত ডিবি সদস্যদের উদ্ধার করে। একইসঙ্গে আসামি জহিরুলকে গ্রেপ্তার এবং চারজনকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আহত ডিবি সদস্যরা হলেন, কনস্টেবল প্রিন্স, মাহমুদ, অমিত, আব্দুল্লাহ, সবুজ এবং এএসআই অনিক। তারা সবাই বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বরগুনা সদর থানা পুলিশ জানায়, গত বছরের ১৭ অক্টোবর রাতে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পুলিশ সদস্য লিটন ফরাজীর বাড়িতে দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে হামলা চালায় প্রতিপক্ষরা। এতে ওই পুলিশ সদস্যসহ গুলিবিদ্ধ হন তার বাবা আব্দুর রশিদ ফরাজী ও ভাই রাব্বি ফরাজী। ঘটনার চার দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান রশিদ ফরাজী। এ ঘটনায় হত্যা মামলা করা হয়।

ওই মামলার এজাহারভুক্ত আসামি জহিরুলকে গ্রেপ্তার করতে মঙ্গলবার রাতে বরগুনা সদরের জাকিরতবক এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানের সময় জহিরুলের স্বজন ও সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ডিবি সদস্যদের ওপর হামলা চালায়। এতে ডিবির ছয় সদস্য আহত হয়।

সদর থানা ও পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যা মামলার আসামি জহিরুলকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আরো চারজনকে আটক করেছে পুলিশ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান, গত রাতে ডিবি পুলিশের সদস্যদের ওপর হামলা ও অবরুদ্ধ করা হয়েছে। পরে থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। 

বরগুনা ডিবির ওসি মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার জহিরুল মাদক কারবার ও ডাকাতির সঙ্গে জড়িত বলে তথ্য রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগঃ

যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়বে যুদ্ধ: ইরান

আসামির স্বজনদের হামলায় ৬ পুলিশ সদস্য আহত 

সময়ঃ ১২:০০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬