০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি, নতুন দায়িত্বে অধ্যাপক খায়রুল ইসলাম

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ১৬০০৬ Time View

অধ্যাপক খায়রুল ইসলাম বর্তমানে শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের (ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ছিলেন। একই সঙ্গে তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক।

প্রজ্ঞাপনে উল্লেখিত শর্তানুযায়ী, উপাচার্য পদে অধ্যাপক খায়রুল ইসলামের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ পর্যন্ত যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত বহাল থাকবে। দায়িত্ব পালনের সময় তিনি মূল পদের সমপরিমাণ বেতন–ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা ভোগ করবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগঃ

দায়িত্ব পালনকালে মারামারি করে বরখাস্ত ২ ট্রাফিক কনস্টেবল

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি, নতুন দায়িত্বে অধ্যাপক খায়রুল ইসলাম

সময়ঃ ১২:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬