বোরো ধান কাটা হয়েছে, মাঠে পড়ে থাকা ধানে জন্মেছে গাছ। এমন মাঠে মাছ, ব্যাঙ, শামুক, কেঁচোর মতো খাবারের খোঁজে ঝাঁক বেঁধে ছুটে বেড়াচ্ছে কাস্তেচরা পাখি। এমন দৃশ্য দেখা গেল বগুড়া সদর উপজেলার কদিমপাড়া গ্রামের মাঠে। দুর্লভ এই পাখি দলবদ্ধভাবে থাকতে ভালবাসে, সেটা অন্য পাখির সঙ্গে মিলে হলেও। বাংলাদেশের বন্য প্রাণী আইনে সংরক্ষিত কাস্তেচরা পাখি আইইউসিএন ঘোষিত ‘প্রায় বিপদগ্রস্ত’ প্রজাতি।
১১:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর:
বিস্তীর্ণ মাঠে বিরল কাস্তেচরা পাখির ঝাঁক
-
Sangbad365 Admin - সময়ঃ ১২:০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- ১৬০০৬ Time View
ট্যাগঃ
জনপ্রিয় খবর


