০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম আলো চর আলোর পাঠশালার কিশোরীরা এখন স্বাস্থ্য সচেতন

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১৬০০৮ Time View

কুড়িগ্রাম জেলার ঘোগাদহ ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত প্রথম আলো চর আলোর পাঠশালা অবস্থিত। প্রত্যন্ত চরাঞ্চল হওয়ায় এখানকার মানুষ স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে অনেক পিছিয়ে। মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানের নিমিত্তে ২০০৫ সালে প্রথম আলো ট্রাস্ট প্রথম আলো চরে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে। তখন থেকেই বিদ্যালয়টি এলাকার মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।

বিদ্যালয়টি প্রত্যন্ত চরাঞ্চলে হওয়ায় এখানকার কিশোরী ও নারীদের মাঝে পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি নিয়ে লজ্জা, কুসংস্কারে আচ্ছন্ন। তাদের মাঝে সচেতনতার অভাব লক্ষ্য করা যায়। এই এলাকার কিশোরী ও নারীরা পিরিয়ডের সময় পুরোনো কাপড় ব্যবহার করে থাকে। পুরোনো কাপড় ব্যবহারের ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। তবে কুড়িগ্রাম বন্ধুসভা বিভিন্ন সময় ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা সভা আয়োজন করায় এবং প্রথম আলো ট্রাস্টের সহায়তায় কিশোরীদের মাঝে ফ্রি স্যানিটারি ন্যাপকিন বিতরণের মাধ্যমে এই অঞ্চলের কিশোরী মেয়েদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার বাড়ছে। ফলে কিশোরীরা এখন পিরিয়ডকে আর লজ্জার বিষয় হিসেব না দেখে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া হিসেবে গ্রহণ করছে। যার ফলে তাদের মাঝে সচেতনতা বাড়ছে। ফলে স্বাস্থ্যঝুঁকিও কমছে।

ট্যাগঃ

প্রথম আলো চর আলোর পাঠশালার কিশোরীরা এখন স্বাস্থ্য সচেতন

সময়ঃ ১২:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬