০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় এক মেলায় পাহাড়ি ফলের সমাহার

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১৬০০৩ Time View

রাজধানীর বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণে শুরু হয়েছে পাহাড়ি ফলমেলা। ‘পাহাড়ি ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ’ প্রতিপাদ্য নিয়ে শনিবার শুরু হওয়া এই মেলা চলবে তিন দিন। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত মেলায় প্রদর্শিত হচ্ছে পাহাড়ি আম, আনারস, কাঁঠাল, কলাসহ নানা ফল।

রাজধানীতে পাহাড়ি ফলমেলায় বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির প্রায় ৩০টি স্টলে আম, আনারস, কাঁঠাল, কলাসহ বিভিন্ন মৌসুমি পাহাড়ি ফল প্রদর্শন ও বিক্রি হচ্ছে।
‘পাহাড়ি ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ’ প্রতিপাদ্য সামনে নিয়ে চলছে পাহাড়ি ফলমেলা।
রাজধানীতে বসবাসরত নাগরিক ও দর্শনার্থীরা এখানে এসে যেন রাসায়নিকমুক্ত টাটকা পাহাড়ি ফলের স্বাদ নিতে পারন, এমনটাই আশা আয়োজকদের।
পাহাড়ি ফলমেলায় প্রদর্শন করা হয়েছে পাহাড়ে উৎপাদিত বিভিন্ন জাতের ফল।
পাহাড়ি ফলমেলায় রাঙামাটির আনারস বিক্রি হচ্ছে প্রতিটি ১০০ থেকে ১৫০ টাকায়।
বাংলাদেশের পাহাড়ে জন্মানো থাইল্যান্ডের আম ‘কিং অব চাকাপাত’ প্রদর্শিত হচ্ছে মেলার স্টলে।
মেলার স্টলগুলোয় ফল ছাড়াও বিভিন্ন রকম সবজি, মসলাও রয়েছে।
উদ্বোধনের পর বিকেলেই মেলা প্রাঙ্গণ জমজমাট হয়ে ওঠে দর্শনার্থীদের পদচারণে। আগামী সোমবার পর্যন্ত চলবে এই মেলা।
ট্যাগঃ

ঢাকায় এক মেলায় পাহাড়ি ফলের সমাহার

সময়ঃ ১২:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬