০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রান এখনও দেড় শ হয়নি, ৬ উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১৬০০৩ Time View

অভিষেকটা ভালো হলো না হৃদয়ের

তাওহিদ হৃদয়ের অভিষেকটা ভালো হলো না। তিনিও এনগারাভার বলে ক্যাচ তুলে দিয়েছেন। ১৬ বলে করেছেন ৩ রান। এখন দলের শেষ ভরসা আরেক অভিষিক্ত অমিত হাসান। তাঁর সঙ্গী তাইজুল ইসলাম।

মুশফিকের বিদায়, বাংলাদেশের ৫ উইকেট নেই

এবার আউট মুশফিকুর রহিমও। ২১ বলে ৯ রান করে এনগারাভার বলে বোল্ড হয়েছেন মুশফিক। উইকেটে এখন দুই অভিষিক্ত অমিত হাসান ও তাওহিদ হৃদয়। ৩০ ওভারে ১২৫ রান বাংলাদেশের, ৫ উইকেট নেই।

ফিরলেন নাজমুল

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৯ ওভারে ১২১/৫

ইনিংসটা বড় হলো না নাজমুলের। ১৯ রানে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। আউট হয়েছেন ব্রাড ইভান্সের বলে।

ক্রিকেটের আরও খবর

ওদিকে বাংলাদেশের মেয়েরা আজ নারী টি–টুয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকার। আগে ব্যাট করে পুরো ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১১৭ রান করেছে নিগার সুলতানারা। আজ জিততে পারলে সেমিফাইনালের সম্ভাবনাও আছে!

মুমিনুল আউট

সর্বশেষ ৮ ইনিংসে ছয়টিতেই ফিফটি পেয়েছেন মুমিনুল হক। কিন্তু কোনোটিতেই সেঞ্চুরি করতে পারেননি। আজ জিম্বাবুয়ের বিপক্ষেও তা পেলেন না। নায়ামুরির বাউন্সার তাঁর ব্যাটে লেগে গেছে স্লিপে দাঁড়ানো ক্রেইগ আরভিনের হাতে। ৮১ বল খেলে ৬০ রান করেছেন তিনি।

উইকেটে নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাংলাদেশের রান ৩৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৪।

ফিফটি পেলেন মুমিনুল

বিশ্বকাপ উন্মাদনার মধ্যেই আজ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। হারারেতে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দেড়টায়। টস হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। অভিষেক হয়েছে অমিত হাসন ও তাওহিদ হৃদয়ের।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি। তবে ৩৬ রানে ২ উইকেট হারানোর পর ৭৪ রানের জুটি গড়েছেন অধিনায়ক নাজমুল হোসেন ও মুমিনুল। ফিফটি পেয়েছেন মুমিনুল। টেস্ট ক্যারিয়ারে ২৮তম ফিফটি করেছেন এই বাঁহাতি। ১৭ রানে অপরাজিত নাজমুল।

ট্যাগঃ

রান এখনও দেড় শ হয়নি, ৬ উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ

সময়ঃ ১২:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬