০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০৬৩ Time View

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫  

পুলিশের ওপর হামলার মামলায় দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাদকসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশসহ তিনজনের আহতের ঘটনায় দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকায় পুলিশের ওপর হামলা করা হয়। পরে রাতেই নালিতাবাড়ী থানায় পুলিশ মামলা করে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। বাকি দুইজনকে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার করা হয়। তাদের দুপুরে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আসামি ধরতে গিয়ে দুই পুলিশসহ তিনজন আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন। 

তিনি আরো জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরমধ্যে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নালিতাবাড়ী থানার পুলিশ জানায়, উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকার মাজম আলীর (৪০) বিরুদ্ধে ইয়াবাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে নালিতাবাড়ী থানা পুলিশের তিন সদস্যের দল অভিযান চালায়। তখন মাজম আলীসহ অন্য তিন মাদক কারবারি প্রতিবেশী মফিজুলের পতিত বাড়ির রান্নাঘরে বসে ইয়াবা লেনদেন করছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাজম আলীসহ অন্যদের ধরতে চাইলে নারী-পুরুষসহ স্বজনেরা পুলিশের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। 

আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আহতরা হলেন, নালিতাবাড়ী থানার এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল ও স্থানীয় বাসিন্দা শাহীন।

ঢাকা/তারিকুল/বকুল

ট্যাগঃ

টিভিতে আজকের খেলা (১৬ জুন, ২০২৬)

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

সময়ঃ ১২:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫