০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের টাকার জবাবদিহি ও ফল থাকা উচিত: টিআইবি

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০৭১ Time View

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শতাধিক সফরসঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ায় হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংস্থাটি বলছে, পতিত কর্তৃত্ববাদী সরকারের বিতর্কিত চর্চা অনুসরণ করে এই সরকার নিজেই নিজেদের জবাবদিহির প্রতি আস্থাহীনতার বার্তা দিচ্ছে। জনগণের টাকায় বিদেশ সফর করলে এর ফলাফল ও জবাবদিহি থাকা উচিত।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এই অবস্থানের কথা তুলে ধরেছেন।  

তিনি বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিশাল আকারের প্রতিনিধিদল পাঠানো আগে একটি লজ্জাজনক চর্চায় পরিণত হয়েছিল, যা কোনো কোনো সময় দুই শতাধিকেও পৌঁছেছিল। গণ-আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকার থেকে আশা ছিল, এই অপচয় বন্ধ হবে। কিন্তু এবারও শতাধিক প্রতিনিধি পাঠিয়ে হতাশ করেছে সরকার।

ইফতেখারুজ্জামান বলেন, ‘গত বছর ৫৭ জন প্রতিনিধি পাঠানোয় কিছুটা আশাবাদ তৈরি হয়েছিল। এবার তার উল্টোটা হলো। আমরা জানতে চাই, এই বড় প্রতিনিধিদল গঠনের পেছনে কী যুক্তি রয়েছে? তাদের কার কী ভূমিকা থাকবে? জাতিসংঘের আলোচ্য বিষয়গুলোর সঙ্গে সংশ্লিষ্টতা কতটুকু? জনগণের টাকায় বিদেশ সফর করলে এর ফলাফল ও জবাবদিহি থাকা উচিত।’

টিআইবি বলছে, সাধারণত যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলোই কেবল বড় দল পাঠিয়ে কূটনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করে। তবে এসব দেশেরও শতাধিক সদস্যের দৃষ্টান্ত বিরল। নাইজেরিয়ার মতো সুশাসনহীন দেশগুলো ভ্রমণবিলাসের জন্য এ ধরনের দল পাঠায়।

বিবৃতিতে আরো বলা হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশ সফরের ব্যয় হ্রাসে একটি পরিপত্র জারি করেছিল। কিন্তু সেই পরিপত্রের সঙ্গে শতাধিক সদস্যের এই প্রতিনিধি দল পাঠানো পুরোপুরি সাংঘর্ষিক। এটি সরকারের অবস্থান নিয়েও জনমনে প্রশ্ন তৈরি করছে।

সফর-সংক্রান্ত পুস্তিকা অনুযায়ী, নিরাপত্তা দল ও কর্মকর্তাসহ প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনের সফরসঙ্গীর সংখ্যা ৬২। সরকারি নথি অনুযায়ী, ওই সংখ্যা ১০৪। সফরসঙ্গীদের মধ্যে উপদেষ্টা, পদস্থ কর্মকর্তাসহ তিনটি রাজনৈতিক দলের ছয়জন নেতা রয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে সংখ্যাটির বিষয়ে কিছু বলা হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংখ্যা নিয়ে কথা উঠেছে। এবার টিআইবি বিবৃতি দিয়ে তাদের অবস্থান জানাল। 

ট্যাগঃ

টিভিতে আজকের খেলা (১৬ জুন, ২০২৬)

জনগণের টাকার জবাবদিহি ও ফল থাকা উচিত: টিআইবি

সময়ঃ ১২:০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫