০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে গভীর রাতে অফিসে ডাকাতি, নৈশপ্রহরীকে হত্যা

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১৬০৭৫ Time View

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে ডাকাত দল ওই সিগারেট কোম্পানির অফিসে হানা দেয়। তাদের বাধা দিতে গেলে নৈশপ্রহরী তপন কুমারের ওপর হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অফিস থেকে বিভিন্ন মালামাল ও আনুমানিক ৩৪ লাখ টাকা ডাকাতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তপন কুমারের স্ত্রী মোনা রানী বলেন, ‘আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ বলেন, ওই ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

ট্যাগঃ

কুড়িগ্রামে গভীর রাতে অফিসে ডাকাতি, নৈশপ্রহরীকে হত্যা

সময়ঃ ১২:০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫