০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এই সময়েও টমোটোর দাম এত বেশি কেন

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১৬০১৭ Time View

দেশে টমেটোর অন্যতম উৎপাদনস্থল রাজশাহী জেলা। আজ রাজশাহী নগরের বিনোদপুর বাজারে ভালো মানের প্রতি কেজি টমেটো বিক্রি হয়েছে ৭০ থেকে ৯০ টাকা দরে। রাজধানী ঢাকার চার বাজারে একই মানের টমেটো বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকায়।

বিক্রেতারা বলছেন, অন্যান্য বছর শীত মৌসুমের এ সময়ে টমেটোর দাম আরও কম থাকে। কিন্তু এবার টমেটোর দাম অনেকটাই বেশি। ভরা মৌসুমে টমেটোর সরবরাহ কম থাকায় দাম তুলনামূলক চড়া।

আজ রোববার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, আগারগাঁও তালতলা বাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখেন এই প্রতিবেদক।

ট্যাগঃ

এই সময়েও টমোটোর দাম এত বেশি কেন

সময়ঃ ১২:০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬