০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম রিমান্ডে

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১৬০৪৫ Time View

পুলিশের ভাষ্য, পুলিশের জিজ্ঞাসাবাদে ইনামে হামীম অসংলগ্ন কথাবার্তা বলেন। এরপর দেহ তল্লাশিকালে তাঁর হাতে থাকা শপিং ব্যাগ থেকে তাঁর ছবিসংবলিত তিনটি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ব্যাংকের পাঁচটি চেক বই, দুটি মুঠোফোন ও একটি ট্রেড লাইসেন্সের কপি পাওয়া যায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, আজ বেলা সোয়া তিনটায় আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক শেখ সাইফুল ইসলাম সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী শোহেলা পারভীন রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে শুনানি করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ট্যাগঃ

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম রিমান্ডে

সময়ঃ ১২:১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬