‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ এই স্লোগানে ২৪তম ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উত্সব ২০২৬’ শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে গণিত উৎসবের সিরাজগঞ্জ আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টা ৪৫ মিনিটে উদ্বোধনী পর্বে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে শুরু হয় উৎসব। উদ্বোধনের পর সকাল ১০টা থেকে এক ঘণ্টা গণিতের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর দেশের ১২টি শহরে আঞ্চলিক গণিত উৎসবের আয়োজন করা হয়েছে। অঞ্চলগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, দিনাজপুর, সিরাজগঞ্জ, কুমিল্লা ও কুষ্টিয়া। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে। এই আয়োজনে সহযোগিতা করছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
Sangbad365 Admin 











