১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে ট্রাম্পের জয়ের সহজ কোনো পথ নেই

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১৬০৩১ Time View

ইরানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য হলো ‘জয়’। তবে পথ সহজ নয়। বিশ্লেষকদের মতে, টিকে থাকার লড়াইয়ে দৃঢ়তা দেখিয়ে যাচ্ছে ইরান। তাই দেশটির একটি আদর্শিক শাসনব্যবস্থার বিরুদ্ধে ট্রাম্পের সামনে জয়ের কোনো সহজ পথ খোলা নেই।

বিশ্লেষকদের আশঙ্কা, ইরানের কেন্দ্রীয় সরকারের ওপর যেকোনো ধরনের হামলার বিপরীতে দেশটি এবার বড় ধরনের প্রতিশোধ নিতে পারে। ২০২০ সালে শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা কিংবা গত জুনে দেশটির পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার বিপরীতে ইরান যে প্রতীকী প্রতিক্রিয়া দেখিয়েছিল, এবারের পরিস্থিতি তার চেয়ে ভিন্ন ও ভয়াবহ হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বা শীর্ষ কর্মকর্তাদের হত্যার উদ্দেশে অভিযান চালালেও এ শাসনব্যবস্থার পতন নিশ্চিত করা সম্ভব হবে না। উল্টো এটি ইরানকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। অন্যদিকে দীর্ঘমেয়াদি যুদ্ধ ওয়াশিংটন এবং মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর ও ব্যয়বহুল প্রমাণিত হতে পারে।

ট্যাগঃ

ইরানে ট্রাম্পের জয়ের সহজ কোনো পথ নেই

সময়ঃ ১২:১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬