শান্তি পর্ষদ ও গাজা নির্বাহী পর্ষদে ইসরায়েলের কট্টর সমর্থকদের উপস্থিতি এবং ফিলিস্তিনিদের উপস্থিতির ঘাটতিতে ওই উদ্বেগ আরও বেড়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) সাবেক উপমন্ত্রী আলী শাথ বিবৃতিতে বলেছেন, তাঁদের প্রধান কাজ হবে (গাজা) উপত্যকায় নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং যুদ্ধে ধ্বংস হওয়া মৌলিক সেবাগুলো পুনরায় চালু করা। বর্তমানে গাজা উপত্যকার অর্ধেকের বেশি এলাকা সরাসরি ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে।
আলী শাথ বলেন, ‘আমরা নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিদ্যুৎ, পানি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো মৌলিক সেবাগুলো, যা মানুষের মর্যাদার মূল ভিত্তি, সেসব পুনরায় চালু করতে অঙ্গীকারবদ্ধ। সেই সঙ্গে আমরা শান্তি, গণতন্ত্র ও ন্যায়বিচারের ওপর ভিত্তি করে একটি সমাজ গড়ে তুলতে কাজ করব।’ তিনি বলেন, ‘সর্বোচ্চ মানের সততা ও স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করে এনসিএজি একটি উৎপাদনশীল অর্থনীতি গড়ে তুলবে, যা বেকারত্ব দূর করে সবার জন্য সুযোগ তৈরি করতে সক্ষম হবে।’
Sangbad365 Admin 












