০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাখির বুকের পালকভাঁজে

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১৬০৪৪ Time View

প্রেম যখনই
ওমকাতুরে পাখির বুকের
পালকভাঁজে যায় ছড়িয়ে,
ঠিক তখনই
হাওয়ায়-বনে, শীত নেমে যায় সংগোপনে।

শিশির ঝরে—
বন-পাহাড়ের গুপ্ত ঝোপে।
ভ্রান্ত পথের শেষ সীমানায় পৌঁছে পথিক
ধুকতে থাকে ঝাপসা আলোয়!

শীতনিদে—হায়! শাল্মলিছায়,
কোন ময়ালের আধেক ছায়ায়
দিক ভুলে যায়
দিগ্‌বিদিকে ছুটতে থাকা হরিণশাবক।
কেমন যেন ভ্রান্ত চাওয়া,
গভীর কাজল-মলিন চোখে!

আমিও কি এমন মাতাল?
কেমন যেন উথালপাতাল
ঢেউ জেগে রয় সুপ্ত হ্রদে!

এমন নিশার প্রবল শীতে,
ছড়িয়ে যাওয়া এলোকেশে,
অন্য জীবন করছি যাপন
নিজের করুণ ছদ্মবেশে!

ট্যাগঃ

পাখির বুকের পালকভাঁজে

সময়ঃ ১২:০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

প্রেম যখনই
ওমকাতুরে পাখির বুকের
পালকভাঁজে যায় ছড়িয়ে,
ঠিক তখনই
হাওয়ায়-বনে, শীত নেমে যায় সংগোপনে।

শিশির ঝরে—
বন-পাহাড়ের গুপ্ত ঝোপে।
ভ্রান্ত পথের শেষ সীমানায় পৌঁছে পথিক
ধুকতে থাকে ঝাপসা আলোয়!

শীতনিদে—হায়! শাল্মলিছায়,
কোন ময়ালের আধেক ছায়ায়
দিক ভুলে যায়
দিগ্‌বিদিকে ছুটতে থাকা হরিণশাবক।
কেমন যেন ভ্রান্ত চাওয়া,
গভীর কাজল-মলিন চোখে!

আমিও কি এমন মাতাল?
কেমন যেন উথালপাতাল
ঢেউ জেগে রয় সুপ্ত হ্রদে!

এমন নিশার প্রবল শীতে,
ছড়িয়ে যাওয়া এলোকেশে,
অন্য জীবন করছি যাপন
নিজের করুণ ছদ্মবেশে!