০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সুতা আমদানিতে শুল্কারোপ না হলে স্পিনিং মিল বন্ধ থাকবে: বিটিএমএ সভাপতি

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৬০৪৮ Time View

ভারত থেকে সুতা আমদানি কমাতে শুল্কারোপ বা বন্ড–সুবিধা বাতিল না করা হলে আগামী মাস থেকে দেশের সব স্পিনিং মিল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

শওকত আজিজ বলেন, ‘দেশের বস্ত্র খাত জাতীয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি এখন স্টেট অব ইমার্জেন্সি। তাই প্রয়োজনীয় সরকারি সহায়তা না পেলে আগামী মাসের ১ তারিখ থেকে আমরা কারখানা বন্ধ করে দেব।’

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পান্থপথে বিটিএমএ কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির সভাপতি শওকত আজিজ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিটিএমএর পরিচালক বাদশা মিয়া, চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, বিটিএমএর সাবেক পরিচালক পরিচালক মো. মোশাররফ হোসেন, রাজীব হায়দার প্রমুখ।

ট্যাগঃ

ভারতের সুতা আমদানিতে শুল্কারোপ না হলে স্পিনিং মিল বন্ধ থাকবে: বিটিএমএ সভাপতি

সময়ঃ ১২:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬