০২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নদীর পাড়ে দিন কাটল গানে গানে

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১৬০১৪ Time View

সমাপনী অনুষ্ঠানে সারা দিন ধরে এই উৎসবে অংশ নিয়ে আয়োজন উপভোগ করার জন্য দর্শকদের ধন্যবাদ জানান ইস্পাহানি গ্রুপের মহাব্যবস্থাপক ওমর হান্নান।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাভেদ সুলতান ও হেড অব কালচারাল প্রোগ্রাম কবির বকুল।

বিকেলে গানের পালা শুরু হয়েছিল ব্যান্ডদল ‘প্রখর’–এর পরিবেশনা দিয়ে। তারা এলআরবি, মাইলস, নগর বাউল জেমসের বেশ কিছু জনপ্রিয় গান গেয়ে শোনান। গানগুলোর মধ্যে ছিল ‘সেই তুমি’, ‘নিঃস্ব করেছ আমায়’, ‘পাগলা হাওয়ার তোড়ে’।

অনুষ্ঠান শেষ হয়েছিল শিল্পী জিনিয়া জাফরিন লুইপার গানে গানে। তিনি শুরু করেছিলেন ‘তোমার আকাশ দুটি চোখে/ আমি হয়ে গেছি তারা’ গেয়ে। পরের দুটি গান ছিল ‘শুধু গান গেয়ে পরিচয়’ এবং ‘বকুল ফুল, বকুল ফুল’। ওদিকে নদীর ওপর আকাশে তখন ঘন হয়ে আসছিল বেলা শেষের কুয়াশা। আনন্দময় উৎসব থেকে গানের সুর প্রাণে নিয়ে ঘরে ফিরেছিলেন দর্শকেরা।

ট্যাগঃ

অন্তর্বর্তী সরকারের সাফল্য কিসে, জানালেন প্রেস সচিব 

নদীর পাড়ে দিন কাটল গানে গানে

সময়ঃ ১২:০০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬