১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘আমাদের কোনো কার্ড নেই, আপনারাই আমাদের কার্ড’

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১৬০১১ Time View

পঞ্চগড়ের জনসভায় জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘মানুষ আওয়াজ দেয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া। ওই টেকনাফের উন্নয়নের জোয়ার আর আসতে পারে না তেঁতুলিয়া পর্যন্ত। আমরা এটা উল্টাইয়া দেব। বলব, তেঁতুলিয়া থেকে টেকনাফ। এত দিন টেকনাফ থেকে উন্নয়ন হয়েছে, এখন ব্যালান্স (ভারসাম্য) হওয়া দরকার। এখন হবে তেঁতুলিয়া থেকে টেকনাফ। আপনারা মন খারাপ করবেন না তো?’

শফিকুর রহমান বলেন, ‘আমরা এই উত্তরবঙ্গের চেহারা, মহান আল্লাহর ওপর ভরসা করে বলতে চাই, বদলে দেওয়ার জন্য পাঁচটি বছর যথেষ্ট হবে। এখন যেমন আপনারা আমাদের ভালোবাসা দিচ্ছেন, কখনো পাশে এসে, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি কাজ করি, উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে, ইনশা আল্লাহ। এই মাটি উর্বর, মানুষ পরিশ্রমী। এই এলাকা পেছনে থাকার প্রশ্নই ওঠে না।’

১৮ কোটি মানুষের ৬৪ জেলার কোথাও মেডিক্যাল কলেজবিহীন থাকবে না বলে প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। এরপর তিনি বলেন, ‘বলবেন এত টাকা কোথায় পাবেন? ওই যে চুরি করে আমাদের ২৮ লাখ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলো ওদের পেটের ভেতরে হাত ঢোকাইয়া আমরা বের করে আনব, ইনশা আল্লাহ। আর আগামী দিনে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না।’

ট্যাগঃ

অন্তর্বর্তী সরকারের সাফল্য কিসে, জানালেন প্রেস সচিব 

‘আমাদের কোনো কার্ড নেই, আপনারাই আমাদের কার্ড’

সময়ঃ ১২:০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬