১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপের নতুন বাস্তবতা, প্রতিবেশীদের সম্পর্কে ফাটল

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১৬০১৩ Time View

শেষ ভরসা হারাল ইউরোপ

অবশেষে যেন ঘোর কেটেছে সবার। যুক্তরাষ্ট্র আর আগের মতো সেই বিশ্বস্ত বন্ধু বা নির্ভরযোগ্য মিত্র নেই—এই রূঢ় বাস্তবতা এখন দিনের আলোর মতো স্পষ্ট। ট্রাম্প প্রশাসনের শুরু থেকেই যে সতর্কবার্তা পাওয়া যাচ্ছিল, অনেকের জন্য এই উপলব্ধি ছিল কেবল সময়ের ব্যাপার।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কালাস গত বৃহস্পতিবার বলেন, গত এক সপ্তাহে আটলান্টিকপারের দেশগুলোর সম্পর্কে নিশ্চিতভাবেই বড় ধরনের আঘাত এসেছে। ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রধান চার্লস মিশেলের কণ্ঠে ঝরল আরও চরম হতাশা। সিএনএনকে তিনি বলেন, ‘দশক ধরে আমরা যে সম্পর্কের কথা জানতাম, তা এখন মৃত।’

মিত্রদের প্রতি ডোনাল্ড ট্রাম্পের এক বছরের অবজ্ঞা আর অসম্মানের পর অনেকের মনেই প্রশ্ন ছিল, পুরোনো সেই সম্পর্কের আর কতটুকুই–বা অবশিষ্ট আছে? গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি সেই প্রশ্নের উত্তর দিয়েছে স্পষ্টভাবেই।

একজন ইইউ কূটনীতিক সিএনএনকে বলেন, ‘আপনি যদি গ্রিনল্যান্ড দখলের জন্য এমন মরিয়া হয়ে ওঠেন, তবে কেউই আর বিশ্বাস করবে না যে যুক্তরাষ্ট্র এস্তোনিয়ার মতো মিত্রদের রক্ষা করতে এগিয়ে আসবে।’

ট্যাগঃ

অন্তর্বর্তী সরকারের সাফল্য কিসে, জানালেন প্রেস সচিব 

ইউরোপের নতুন বাস্তবতা, প্রতিবেশীদের সম্পর্কে ফাটল

সময়ঃ ১২:০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬