০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পেছাল

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১৬০২৭ Time View

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়েছে। আজ রোববার নির্ধারিত তারিখে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত ২৯ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেন। এ নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দ্বিতীয়বারের মতো পেছাল।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নতুন তারিখ ধার্য করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

ট্যাগঃ

শহীদ ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পেছাল

সময়ঃ ১২:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬