০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কিবলা পরিবর্তন ও ‘নির্বোধদের’ আপত্তির রহস্য

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১৬০২৫ Time View

এ বিতর্কের জবাবে আল্লাহ–তাআলা যে উত্তর দিয়েছেন, তা অত্যন্ত গভীর, ‘বলুন, পূর্ব ও পশ্চিম আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন।’ (সুরা বাকারা, আয়াত: ১৪২)

এর মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে কোনো দিক বা ভৌগোলিক অবস্থান নিজেই পবিত্র নয়, বরং আল্লাহর নির্দেশই সেই দিককে পবিত্রতা দান করে। ইহুদিদের বায়তুল মুকাদ্দাস বা মুশরিকদের কাবা নিয়ে যে সাম্প্রদায়িক অহংকার ছিল, এই আয়াত তার মূলে আঘাত করেছে।

কোরআনের এই বাক্যবিন্যাস মুসলিমদের এক বিশেষ মর্যাদা দান করেছে। এখানে কিবলাকে তাদের কিবলা বলে মুসলিমদের সঙ্গে বিশেষভাবে সম্বন্ধযুক্ত করা হয়েছে, যা অন্য কোনো উম্মতের ক্ষেত্রে করা হয়নি। এটি মুসলিমদের স্বতন্ত্র ধর্মীয় সত্তার এক অনন্য স্বীকৃতি। (আদ–তাহরির ওয়াত-তানভির, ২/১৯, দারু তিউনিসিয়া লিন-নাশর, তিউনিস, ১৯৮৪)

কোরআনের এ চমৎকার অবস্থান আমাদের এই শিক্ষাই দেয় যে ইসলামের প্রতিটি বিধান ও তার উপস্থাপনা চিরন্তন সত্যের ওপর প্রতিষ্ঠিত।

বিরোধীরা যত কূটতর্কই করুক না কেন, আল্লাহর নুর ও হেদায়েত সবকিছুর ঊর্ধ্বে। কিবলা পরিবর্তন কেবল একটি দিক পরিবর্তন ছিল না, এটি ছিল বিশ্বমানবতার জন্য এক নতুন উম্মত ও নতুন নেতৃত্বের অভিযাত্রা। (সুরা বাকারা, আয়াত: ১৪৩)

ট্যাগঃ

কিবলা পরিবর্তন ও ‘নির্বোধদের’ আপত্তির রহস্য

সময়ঃ ১২:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬