১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডিবিএর সঙ্গে সিএমজেএফ প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১৬০০৯ Time View

প্রকাশিত: ০২:৫৯, ২৮ জানুয়ারি ২০২৬  

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সঙ্গে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই টাওয়ারে ডিবিএর কার্যালয়ে বৈঠক হয়।

সভায় ডিবিএর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান (সিএফএ), ভাইস প্রেসিডেন্ট নাফিজ আল তারিক (সিএফএ), পরিচালক শরীফ আতাউর রহমান, নাঈম মো. কাইয়ুম, আলহাজা নাহিদ আহমেদ এবং সেক্রেটারি দিদারুল গনীসহ অন্যান্য নেতারা।

সিএমজেএফের পক্ষ থেকে সভায় অংশগ্রহণ করেন সংগঠনটির প্রেসিডেন্ট মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল, সহ-সভাপতি বাবুল বর্মন, অর্থ সম্পাদক মাহফুজুল ইসলাম এবং নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ও এস এম জাকির হোসেন।

বৈঠকে দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন, স্থিতিশীলতা ও অগ্রগতি নিয়ে উভয় সংগঠনের নেতাদের মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়।

এসময় ডিবিএর পক্ষ থেকে প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সিএমজেএফের নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং পুঁজিবাজারের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অন্যদিকে সিএমজেএফের প্রেসিডেন্ট মো. মনির হোসেন ডিবিএর প্রেসিডেন্টসহ পরিচালনা পর্ষদ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি পুঁজিবাজারের উন্নয়ন ও কল্যাণে অতীতের মতো ভবিষ্যতেও ডিবিএর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা/এনটি/রাসেল

ট্যাগঃ

অন্তর্বর্তী সরকারের সাফল্য কিসে, জানালেন প্রেস সচিব 

ডিবিএর সঙ্গে সিএমজেএফ প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

সময়ঃ ১২:০০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬