এর আগে দুদকের তদন্তকারী কর্মকর্তা ও সংস্থাটির সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
দুদকের আবেদনে অভিযোগ করা হয়, আসামি সৈয়দ আবদুল হাইসহ সাতজন পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণা করেছেন। তাঁরা মঞ্জুরিপত্রের শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ে ব্যাংকের টাকা পরিশোধ করেননি। এ ছাড়া অবৈধভাবে ব্যক্তিগত গ্যারান্টারকে অব্যাহতি দেওয়া এবং ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি অতিমূল্যায়ন দেখিয়ে ২১৪ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন, যে অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।
আবেদনে বলা হয়, আসামিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে গোপন সূত্রে জানা গেছে। তাঁরা দেশ ছেড়ে গেলে তদন্তকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।
Sangbad365 Admin 











