০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বানিয়াচংয়ে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০০৬ Time View

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬  

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা চালায়। 

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আঁখি রাণী দাস বলেন, ‘‘আমরা জানতে পেরেছি সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুনের শিখা দেখা যায়। তাৎক্ষণিক পুলিশ সেখানে ছুটে যায়। ১ মিনিটের মতো আগুন স্থায়ী ছিল। দুটি দরজায় কালো দাগ পাওয়া গেছে। স্কুলের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’’

সুবিদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুনারু গ্রামের বাসিন্দা স্বরবিন্দু দাশ জানান, রাত ১টার দিকে আমরা জানতে পারি কতিপয় দুর্বৃত্ত আমাদের কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করেছে। তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিয়ে আমরা সেখানে ছুটে যাই। এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তারা আগুন দিতে পারেনি। স্কুল ভবনের দুটি দরজা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকা/মামুন//

ট্যাগঃ

বানিয়াচংয়ে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা

সময়ঃ ১২:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬