০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১৫ তারিখের মধ্যে সরকার গঠন, ঠাকুরগাঁওয়ে ফখরুল 

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০০৩ Time View

আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ সংসদের সরকার গঠন করা হবে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কবে সরকার গঠন করবেন- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘‘তারা (অন্তর্বর্তী সরকার) বলেই দিয়েছে ১৫ তারিখের মধ্যে গঠন করতে হবে।’’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে। এখন নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট হয়ে গেলে তারা সরকার গঠন করতে পারবে। এ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘এটা বিএনপির সরকার, বিএনপির যাবতীয় উদ্দেশ্য, ম্যানুফেস্টো, তার যে ঘোষণাপত্র; সবই সরকার বাস্তবায়ন করবে।’’

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের তাতীপাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

জামায়াতে ইসলামীর উত্থানের জন্য আওয়ামী লীগ দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘‘দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসন ছিল। যখনি গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন আটকে দেওয়া হয়, তার যখন কণ্ঠরুদ্ধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে এবং সেটাই এ দেশে হয়েছে। আজকে যেটুকু উত্থান হয়েছে জামায়াতে ইসলামীর, সেটা আওয়ামী লীগের কারণে। তাদের দমন-পীড়নমূলক যে শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদের ইনিসিয়েট করতে না দেওয়া, তার কারণে এমন হয়েছে।’’  

মির্জা ফখরুল আরো বলেন, ‘‘বিএনপি তিন ভাগের দুই ভাগ মেজরিটি পেয়ে গেছে। জনগণ আবারও সুষ্ঠু, সৎ ও কল্যাণণমুখী রাজনীতির মধ্য দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলো রুখে দিতে সক্ষম হবে।’’ 

নতুন সরকারে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছেন, সকলে থাকবেন বলে জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘‘আমরা বলেছিলাম, ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা যুগপৎ আন্দোলন করেছেন; তাদের সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি, তাদের সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা সরকারও গঠন করব।’’ 

ট্যাগঃ

১৫ তারিখের মধ্যে সরকার গঠন, ঠাকুরগাঁওয়ে ফখরুল 

সময়ঃ ১২:০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬