০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোট পুনর্গণনা হলে আখতার নয়, আমি জিতব: বিএনপি প্রার্থী

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০০২ Time View

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬  

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা অভিযোগ করেছেন, জেলা রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের সহায়তায় এ আসনের ফলাফল জালিয়াতি করে বিএনপির প্রার্থীকে পরাজিত করেছেন আখতার হোসেন। ধানের শীষের সাড়ে ৮ হাজার ভোট বাতিল দেখিয়ে এনসিপি প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ৩টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আসনটির ফলাফল পুনর্গণনার দাবিতে লিখিত আবেদন করে এমন অভিযোগ করেন এমদাদুল হক ভরসা।

জেলা রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি হয়ে অভিযোগপত্রটি গ্রহণ করেন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান। অভিযোগ দাখিল করার পরে রিটার্নিং কর্মকর্তার বাসভবনের সামনেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এমদাদুল হক ভরসা।

তিনি অভিযোগ করে বলেন, “ভোটগ্রহণের দিন বেলা ৩টার পর থেকে শাপলা কলির আখতার হোসেন কাউনিয়ার অধিকাংশ কেন্দ্রে পেশিশক্তি ব্যবহার ও মব তৈরির অপচেষ্টা করে ধানের শীষের ভোটারদের মনে ভীতি সৃষ্টি করেছিল। যার বড় প্রভাব পড়েছিল সে সময় ভোটের মাঠে। এছাড়া, ভোট গণনার সময় প্রশাসনের সহায়তায় ইঞ্জিনিয়ারিং করে আমাকে পরাজিত করা হয়েছে। আসনটির ভোট পুনর্গণনা হলে আমি বিজয়ী হবো।”

এ সময় উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঢাকা/আমিরুল/রাজীব

ট্যাগঃ

ভোট পুনর্গণনা হলে আখতার নয়, আমি জিতব: বিএনপি প্রার্থী

সময়ঃ ১২:০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬