০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাইজিংবিডিকে তামিম: মন্ত্রী হওয়ার ডাক পাওয়ার গুঞ্জন ‘স্রেফ মিথ্যা’

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০০২ Time View

প্রকাশিত: ০৩:৩০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৩:৩৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদে দায়িত্ব পেতে যাচ্ছেন- এমন গুঞ্জন শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে ছড়িয়ে যেতে থাকে। দুয়েকটি গণমাধ‌্যমের শিরোনামও হয়েছেন তামিম।

রাইজিংবিডি ডটকমের পক্ষ থেকে তামিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই গুঞ্জন স্রেফ উড়িয়ে দিয়েছেন। অবশ্য বিষয়টি ডালপালা মেলতে শুরু করে প্রবলভাবে। এজন‌্য বাধ‌্য হয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ‌্যমে এক পোস্টে তামিম লিখেছেন, ‘‘আজ (গতকাল) সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা। এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর কে কে মন্ত্রিসভায় যাচ্ছেন, তা নিয়ে আলোচনা চলছে। সোশ্যাল মিডিয়া ও মিডিয়ায় নামের ছড়াছড়ি। কিছু নাম ইচ্ছাকৃতভাবে আলোচনায় রাখার জন‌্যই ছড়ানো হচ্ছে। আবার হেভিওয়েট কিছু নাম মন্ত্রিসভার গঠনগত সমীকরণ থেকে চলে আসছে।

এই মন্ত্রিসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান টেকনোক্র‌্যাট কোটা রাখতেও পারেন। বিশেষ ক্ষমতাবলে তিনি মন্ত্রী করতে পারেন কাউকে কাউকে। সেই সূত্রে উঠে আসে তামিম ইকবালের নাম। তার সঙ্গে জড়ানো হয়েছে নির্বাচনে অংশ নিয়ে হেরে যাওয়া বিএনপির প্রার্থী আমিনুল হককে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন আমিনুল- এমন খবর চাউর হয়েছে।  

টেকনোক্র্যাট মন্ত্রী বলতে এমন মন্ত্রীকে বোঝায় যিনি সরাসরি নির্বাচনে জিতে না এসেও যোগ্যতা ও দক্ষতার বিবেচনায় এই পদে বসেছেন। বাংলাদেশ সরকারের মন্ত্রিসভায় এমন মন্ত্রীদের উপস্থিতি দেখা যায়। আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মোস্তফা জব্বার ছিলেন টেকনোক্র্যাট মন্ত্রী।

ঢাকা/ইয়াসিন/রাসেল

ট্যাগঃ

টিভিতে আজকের খেলা (১৫ ফেব্রুয়ারি, ২০২৬)

রাইজিংবিডিকে তামিম: মন্ত্রী হওয়ার ডাক পাওয়ার গুঞ্জন ‘স্রেফ মিথ্যা’

সময়ঃ ১২:০০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬