০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতিবিষয়ক সভা

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:২২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০৩৮ Time View

প্রকাশিত: ১৭:৪০, ২১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৫৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরো সুদৃঢ়করণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সভা।

সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান তার কার্যালয়ে এসে অফিস কার্যক্রম শুরু করেন। কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি অফিসের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে তাদের কাছে এসে আলাপচারিতাও করেন।

সভায়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করা হয় এবং মহান আল্লাহর কাছে ধন্যবাদ জ্ঞাপনসহ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঢাকা/আসাদ/সাইফ

ট্যাগঃ

টিভিতে আজকের খেলা (১৬ জুন, ২০২৬)

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতিবিষয়ক সভা

সময়ঃ ১২:০০:২২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬