০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শপথের প্রয়োজন নেই, সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০০৬ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ২১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৫৫, ২১ ফেব্রুয়ারি ২০২৬

‘হ্যাঁ’ ভোটে শপথের বিষয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “এখানে শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাতীয় সংসদে বসা মাত্রই হ্যাঁ কার্যকর হবে। তবে ‘না’ ভোট অনুযায়ী পার্লামেন্টে আলোচনা হবে। যেখানে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সে বিষয়ে সংসদে সিদ্ধান্ত নেওয়া হবে।”

শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, “আমাদের মতপার্থক্য থাকতে পারে। সব ইস্যুতে বিরোধিতা না করে দেশ গড়ার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

পানিসম্পদমন্ত্রী বলেন, “সুন্দর বাংলাদেশ গড়ায় যারা বাধা হয়ে দাঁড়াবে, তারা দেশের শত্রু হিসেবে পরিগণিত হবে। সুতরাং, মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে। কেউ যদি এর বাইরে কিছু করতে চায়, সেটার দায়দায়িত্ব তাদের ওপর বর্তাবে।”

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন প্রমুখ।

ঢাকা/লিটন/রাজীব

ট্যাগঃ

শপথের প্রয়োজন নেই, সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী

সময়ঃ ১২:০০:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬