১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০৩৮ Time View

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৬  

মিয়ানমারে আঘাত হানা একটি ভূমিকম্প বাংলাদেশের চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। ঢাকাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। 

উৎপত্তিস্থলে এর তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১। 

বুধবার (২৫ জানুয়ারি) রাত ১০টা ৫১ মিনিটে মিয়ানমারের সাগাই অঞ্চলে কম্পনটি অনুভূত হয়।

ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা বিষয়টি সম্পর্কে তথ্য দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) রেকর্ড অনুযায়ীও মিয়ানমারের এই ভূমিকম্পের তীব্রতা ৫ দশমিক ১। এর কেন্দ্র ভূপৃষ্ঠের ১২৯ কিলোমিটার গভীরে।

তবে এই ভূমিকম্পে মিয়ানমার ও বাংলাদেশে ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিন সকালে মিয়ানমারের চিয়াং অঞ্চলের মায়ে সাই জেলায় ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। অবশ্য সেটি বাংলাদেশে অনুভূত হয়নি।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

ট্যাগঃ

টিভিতে আজকের খেলা (১৬ জুন, ২০২৬)

মিয়ানমারে ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা

সময়ঃ ১২:০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬