১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাট হাতে সিকান্দার রাজার ইতিহাস

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০৩৯ Time View

প্রকাশিত: ১৭:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬  

চেন্নাইয়ের মাঠে একদিকে ব্যক্তিগত মাইলফলক, অন্যদিকে দলের জন্য তিক্ত পরিণতি- সিকান্দার রাজার রাতটা ছিল এমনই দুই রঙে রাঙানো। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তিন হাজার রান ও একশ উইকেটের বিরল কীর্তি গড়ে বিশ্বে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হলেন জিম্বাবুয়ের অধিনায়ক।

সুপার এইট পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে নামার আগে রাজার প্রয়োজন ছিল মাত্র ১৫ রান। রানতাড়ায় চতুর্দশ ওভারের চতুর্থ বলে অক্ষর প্যাটেলকে চার মেরে ছুঁয়ে ফেলেন তিন হাজার রানের মাইলফলক। শেষ পর্যন্ত ২১ বলে ৩১ রান করে অর্শদীপ সিংয়ের বলে ফেরেন সাজঘরে। তার ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছক্কা।

এই কীর্তিতে রাজার নাম এখন মালয়েশিয়ার বিরেন্দীপ সিংয়ের পাশে। বিরেন্দীপ আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তিন হাজারের বেশি রান ও একশর বেশি উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার। তিনি ১১১ ম্যাচে ৩১৮০ রান ও ১০৯ উইকেট নিয়েছেন। রাজা ১৩২ ম্যাচে তুলেছেন ৩০১৬ রান, উইকেট নিয়েছেন ১০৪টি। জিম্বাবুয়ের প্রথম এবং বিশ্বে চতুর্দশ ক্রিকেটার হিসেবে তিন হাজারের বেশি রান করার কৃতিত্বও এখন তার ঝুলিতে।

তবে ব্যক্তিগত অর্জন দলকে রক্ষা করতে পারেনি। দুই দলের জন্যই ম্যাচটি ছিল বাঁচা–মরার লড়াই। আগে ব্যাট করে ভারত তোলে ৪ উইকেটে ২৫৬ রান। টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। হার্দিক পাণ্ডিয়া ও অভিষেক শর্মার অর্ধশতক, সঙ্গে সূর্যকুমার যাদব ও তিলক ভার্মার ঝোড়ো ইনিংস বড় পুঁজি এনে দেয়।

২৫৭ রানের বিশাল লক্ষ্য জিম্বাবুয়ের নাগালের বাইরে থেকেই যায়। ৬ উইকেটে ১৮৪ রানে থামে তাদের ইনিংস। ব্রায়ান বেনেট অপরাজিত ৯৭ রান করলেও শেষরক্ষা হয়নি। ভারতের হয়ে তিন উইকেট নিয়ে বোলিং আক্রমণে নেতৃত্ব দেন অর্শদীপ সিং।

ফলে ৭২ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখে ভারত, আর ইতিহাস গড়া রাতেই বিশ্বকাপ অভিযান শেষ হয় সিকান্দার রাজাদের।

ঢাকা/আমিনুল

ট্যাগঃ

টিভিতে আজকের খেলা (১৬ জুন, ২০২৬)

ব্যাট হাতে সিকান্দার রাজার ইতিহাস

সময়ঃ ১২:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬