১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দাউ দাউ করে জ্বলছিল তিনটি ‘জৈনপুরী বাস’

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০৪৩ Time View

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৩:১১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

শুক্রবার রাতে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা জৈনপুরী এক্সপ্রেসের তিনটি বাসে হঠাৎ আগুন জ্বলতে থাকে।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা জৈনপুরী এক্সপ্রেসের তিনটি বাস দাউ দাউ করে জ্বলছিল। দুর্বৃত্তদের দেওয়া আগুনে জ্বলে একটি বাস পুরোপুরি এবং অন্য দুটি আংশিক পুড়ে গেছে।

বাবুরহাট-ঢাকা রুটে চলাচলকারী বাস তিনটি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মুন্সিরহাট বাজার এলাকায় পার্কিং করা ছিল। তখন সেগুলোতে আগুন দেখা যায়।

আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মেহেদী হাসান তুহিন বলেছেন, “রাতে মুন্সীরহাট বাজার এলাকায় বাসগুলো পার্কিং করা ছিল। দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। তবে কে বা কারা আগুন দিয়েছেন বা কীভাবে আগুন লাগল, তা কেউ বলতে পারছেন না। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের দুটি বাসও আংশিক পুড়ে যায়। এরপর যে যার মতো করে আগুন নেভানোর চেষ্টা করে।”

মতলব দক্ষিণের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাসগুলোতে কোনো যাত্রী বা চালক-সহকারী অবস্থান না করায় প্রাণহানির ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা জানিয়েছেন।

চাঁদপুর মতলব দক্ষিণের ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তুহিন বলেন, “সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। একটি জৈনপুরী এক্সপ্রেস বাস সম্পূর্ণ ও অপর দুটি জৈনপুরী এক্সপ্রেস বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।”

এর আগে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রামেরকান্দা এলাকায় বৃহস্পতিবার রাতের প্রথম প্রহরে যাত্রীবাহী একটি চলন্ত বাসে হঠাৎ আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে জ্বলতে বাসটির ইঞ্জিন বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে যায় পাশের দুটি ভবনে। স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তার প্রকৃত কারণ এখনো অজানা। 

ঢাকা/অমরেশ/রাসেল

ট্যাগঃ

টিভিতে আজকের খেলা (১৬ জুন, ২০২৬)

দাউ দাউ করে জ্বলছিল তিনটি ‘জৈনপুরী বাস’

সময়ঃ ১২:০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬