০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের ১৩২টি ক্ষেপণাস্ত্র ও ১৯৫টি ড্রোন ধ্বংসের দাবি আরব আমিরাতের

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ১৬০০৩ Time View

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ১৩২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস এবং ১৯৫টি ড্রোন হামলা প্রতিহত করেছে। খবর আল-জাজিরার। 

তবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সময় ওপর থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে একজন নিহত হয়েছেন জানিয়েছে। নিহত ওই ব্যক্তি পাকিস্তানের নাগরিক ছিলেন। এছাড়া কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইরান। 

ইরানের হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্যাসেঞ্জার লাউঞ্জ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রবিবার (১ মার্চ) দুবাই মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যস এক্স -এ এক বিবৃতিতে জানায়, “দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করছে যে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি কনকোর্স বা চলাচলের পথ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

বিবৃতিতে আরো বলা হয়, “এ ঘটনায় চারজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত জরুরি পরিকল্পনার কারণে অধিকাংশ টার্মিনাল আগেই যাত্রীশূন্য করা হয়েছিল।”

এদিকে সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় পাকিস্তানি নাগরিক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের জাতিসংঘ দূত অসীম ইফতিখার আহমদ তীব্র নিন্দা জানিয়েছেন।

শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে অসীম ইফতিখার আহমদ ইরানের এই হামলাকে ‘ভ্রাতৃপ্রতিম উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্বের চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে এর তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, “এই ন্যাক্কারজনক হামলার সময় সংযুক্ত আরব আমিরাতে একজন পাকিস্তানি নাগরিকের দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনায় পাকিস্তান নিন্দা জানাচ্ছে।”

তিনি আরো যোগ করেন, “আমরা সব পক্ষকে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাই যা আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা এবং ভূখণ্ডগত অখণ্ডতাকে ক্ষুণ্ন করতে পারে।”

ট্যাগঃ

ইরানের ১৩২টি ক্ষেপণাস্ত্র ও ১৯৫টি ড্রোন ধ্বংসের দাবি আরব আমিরাতের

সময়ঃ ১২:০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬