০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় আমরা সরকার পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়েছি’

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ১৬০৩৬ Time View

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ১ মার্চ ২০২৬   আপডেট: ১৭:৪৯, ১ মার্চ ২০২৬

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, “বিগত সময়ে মানুষকে দেখানোর জন্য, শোঅফ করার জন্য অযথা খরচ করা হয়েছে। আমাদেরকে এগুলো বন্ধ করতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় আমরা সরকার পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়েছি।”

রবিবার (১ মার্চ) দুপুরে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “নর্থ বেঙ্গল সুগার মিলকে একটি সিস্টেমে নিয়ে এসে, সব অনিয়মকে নিয়মে পরিণত করে আখচাষী, শ্রমিক এবং কর্মকর্তাদের মধ্যে একটি সমন্বয় করতে হবে। নর্থ বেঙ্গল সুগার মিলের যে প্রোডাকশন ক্ষমতা আছে, উৎপাদন ক্ষমতা আরো বাড়ানোর জন্য এবং একটি আধুনিক সুগার মিল তৈরি করতে যা করা প্রয়োজন সব করব ইনশাআল্লাহ।”

অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া পেনশনের বিষয়ে তিনি বলেন, “আমাদের যারা অবসরপ্রাপ্ত কর্মচারীরা আছেন তাদের অনেকের পেনশনের টাকা এখনো তাদের কাছে পৌঁছায় নাই। আমাকে বলা হয়েছে, ঈদের আগে বিষয়টা দেখার জন্য। আমি চেষ্টা করব ঈদের আগে হোক বা পরে, অনতিবিলম্বে পেনশনের টাকা তাদের মাঝে পৌঁছানোর ব্যবস্থা করা যায়।”

এ সময় উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া, লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু প্রমুখ।

ঢাকা/আরিফুল/রাজীব

ট্যাগঃ

টিভিতে আজকের খেলা (১৬ জুন, ২০২৬)

‘অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় আমরা সরকার পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়েছি’

সময়ঃ ১২:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬