১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েতের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান কেন, ব্যাখ্যা দাবি ইরানের

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ১৬০০২ Time View

প্রকাশিত: ০৫:১২, ৩ মার্চ ২০২৬  

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

কুয়েতের আকাশসীমায় কেন মার্কিন যুদ্ধবিমান ছিল, তার ব্যাখ্যা দাবি করেছে ইরান। রাষ্ট্রীয় গণ্যমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, কুয়েত সরকার এর আগে ঘোষণা করেছিল যে তাদের সামরিক ঘাঁটি ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। খবর আল-জাজিরার। 

সোমবার (২ মার্চ) কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার হাতে ভুলবশত ভূপাতিত হওয়া তিনটি মার্কিন বিমানের প্রসঙ্গ টেনে আরাঘচি বলেন, “তাহলে সোমবার যে তিনটি যুদ্ধবিমান লক্ষ্যবস্তু করা হয়েছে, সেগুলো কুয়েতের ভূখণ্ডে কী করছিল?” 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র সরবরাহ করেছে। যদি তাদের এই দাবি সত্য হয় যে কুয়েতি প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, তাহলে তারা তাদের নিজেদের সেনাবাহিনীর মর্যাদা নিয়েই প্রশ্ন তুলছে।”

আরাঘচি জোর দিয়ে বলেন, “মার্কিন যুদ্ধবিমানগুলো সেখানে কী করছিল, কুয়েত সরকারকে অবশ্যই তার ব্যাখ্যা দিতে হবে।”

ঢাকা/ফিরোজ

ট্যাগঃ

কুয়েতের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান কেন, ব্যাখ্যা দাবি ইরানের

সময়ঃ ১২:০০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬