০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক থেকে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ১৬০৩৫ Time View

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ৩ মার্চ ২০২৬  

পটুয়াখালীতে আসন্ন ঈদকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সোনালী ব্যাংক থেকে রবি (৪০), ঝন্টু (৫০) ও দেলোয়ার (৪৫) নামের ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি খুলনা ও বাগেরহাটে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পটুয়াখালী শহরে সোনালী ব্যাংকের কার্যালয়ে অবস্থান নেয় ছিনতাই চক্রের চার সদস্য। ব্যাংক গ্রাহকদের কাছ থেকে টাকা ছিনতাই কিংবা ব্যাগ কেটে টাকা নেওয়াই ছিল তাদের লক্ষ্য। গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে সেখানে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। পরে তিনজনকে আটক করতে সক্ষম হলেও একজন পালিয়ে যায়। দেশের বিভিন্ন এলাকার ছিনতাইকাণ্ডের সিসিটিভি ফুটেজের সঙ্গে চেহারা মিলিয়ে তাদেরকে শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেছেন, ওই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর আছে।

ঢাকা/ইমরান/রফিক

ট্যাগঃ

টিভিতে আজকের খেলা (১৬ জুন, ২০২৬)

ব্যাংক থেকে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

সময়ঃ ১২:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬