১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৯ হাজারের বেশি আমেরিকান দেশে ফিরেছেন: ট্রাম্প

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১৬০১৫ Time View

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১২, ৫ মার্চ ২০২৬  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যে ৯ হাজারের বেশি মার্কিন নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন।

তিনি তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লিখেছেন, “যদি আপনি মধ্যপ্রাচ্যে একজন মার্কিন নাগরিক হন এবং দেশে ফিরতে চান, তবে দয়া করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধন করুন।”

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু নিউজ বুধবার (৪ মার্চ) এই খবর প্রকাশ করেছে।

ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, “ডিপার্টমেন্ট আপনাদের অবস্থান শনাক্ত করবে এবং ভ্রমণের বিকল্পগুলো প্রদান করবে। আমরা ইতোমধ্যেই চার্টার ফ্লাইট ব্যবস্থা করছি, যা বিনামূল্যে। একই সঙ্গে বাণিজ্যিক ফ্লাইটের বুকিংও করা হচ্ছে, যা সময়ের সঙ্গে আরো সহজলভ্য হয়ে যাবে।”

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মতে, হামলা শুরুর পর কুয়েতের একটি কৌশলগত অপারেশন সেন্টারে ইরানি হামলায় ছয় মার্কিন সৈনিক নিহত হয়েছেন এবং আরো কয়েকজন আহত হয়েছেন।

ট্যাগঃ

৯ হাজারের বেশি আমেরিকান দেশে ফিরেছেন: ট্রাম্প

সময়ঃ ১২:০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬