০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোকালয়ে ঢুকে পড়া চিত্রা হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১৬০০৪ Time View

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ৫ মার্চ ২০২৬  

বাগেরহাটে লোকালয়ে ঢুকে পড়া চিত্রা হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

বাগেরহাটে আমুরবুনিয়া এলাকায় লোকালয়ে চলে আসা সুন্দরবনের একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৫মার্চ) স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে আমুরবুনিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেন।

বন বিভাগ জানায়, লোকালয়ে ঢুকে পড়া হরিণটিকে নিরাপদে উদ্ধার করে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়। পরে দেখা যায়, হরিণটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। তাই দেরি না করে মায়াবী হরিণটিকে আবার সুন্দরবনে অবমুক্ত করে দেওয়া হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষ আগের তুলনায় এখন অনেক বেশি সচেতন হয়েছে। বন্যপ্রাণী দেখলে তারা ক্ষতি করার চেষ্টা না করে দ্রুত বন বিভাগকে খবর দিচ্ছেন। এটা খুবই ইতিবাচক পরিবর্তন। মানুষের এই সহযোগিতা থাকলে বনের প্রাণীরা আরো নিরাপদ থাকবে।

তিনি আরো বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষা করতে বন বিভাগের পাশাপাশি স্থানীয় মানুষের সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। আমুরবুনিয়ার ঘটনাটি সেই সচেতনতারই ভালো উদাহরণ। 
 
ঢাকা/আমিনুল/বকুল

ট্যাগঃ

লোকালয়ে ঢুকে পড়া চিত্রা হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

সময়ঃ ১২:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬