১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘ইরানের পবিত্র ভূমি নরকের দাসদের জন্য কোনো জায়গা নয়’

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ১৬০০২ Time View

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, “ইরানের পবিত্র ভূমিতে নরকের দাসদের জন্য কোনো জায়গা নেই।” 

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের খবরের প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেছেন। 

স্থল অভিযানে যুক্তরাষ্ট্রকে স্বাগত জানিয়ে  লারিজানি এক্স হ্যান্ডলে লিখেছেন, “তোমাদের অপেক্ষায় ইরান; আমরা এমন পরিস্থিতির জন্য প্রস্তত।”

তিনি লিখেছেন, “কিছু মার্কিন কর্মকর্তা বলেছেন, তারা কয়েক হাজার সৈন্য নিয়ে স্থলপথে ইরানের ভেতরে ঢোকার পরিকল্পনা করছেন। ইমাম খোমেনি ও ইমাম খামেনির সাহসী সন্তানেরা তোমাদের জন্য অপেক্ষা করছে। দুর্নীতিগ্রস্ত মার্কিন কর্মকর্তাদের হাজার হাজার সৈন্যকে হত্যা ও বন্দী করে অপমানিত করতে তারা প্রস্তুত।”

ইরানে মার্কিন স্থল অভিযানের খবরের প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ হয়েছে। তিনি সংক্ষিপ্ত হামলায় যুদ্ধজয়ের যে পরিকল্পনা করেছিলেন, তা ভেস্তে গেছে।

এদিকে ইরাকের কুর্দি বাহিনী ইরানের সীমান্তে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ তাদের সঙ্গে সন্ধি করে ইরানে স্থল অভিযানে নামানোর চেষ্টা করছে। প্রেসিডেন্ট ট্রাম্পও তাতে খুশি। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের বিরুদ্ধে কুর্দি বাহিনী আক্রমণ শুরু করলে তিনি তা সমর্থন করবেন।

একই সময় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কুর্দি মিলিশিয়া ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে ভবিষ্যতে সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে আলোচনা হয়েছে।

ট্যাগঃ

‘ইরানের পবিত্র ভূমি নরকের দাসদের জন্য কোনো জায়গা নয়’

সময়ঃ ১২:০০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬