০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ১৬০০২ Time View

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের বড়কোণা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আপন ত্রিপুরা (২৮) তবে তিনি সংগ্রাম নামে পরিচিত ছিলেন। আপন ত্রিপুরা পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকার পদ্মিনীপাড়ার বাসিন্দা।

ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ হত্যার ঘটনায় জেএসএস–সন্তু লারমা পক্ষকে দায়ী করেছে ইউপিডিএফ। তবে জেএসএসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ট্যাগঃ

পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

সময়ঃ ১২:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬