০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের নামাজের ইমাম নির্বাচন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১৬০৩৩ Time View

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ৭ মার্চ ২০২৬   আপডেট: ২২:২৪, ৭ মার্চ ২০২৬

রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন ওই গ্রামের মৃত মালা বক্সের ছেলে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় সাঁকোয়া গ্রামের একটি ঈদগাহে ঈদুল ফিতরের নামাজের ইমাম নির্বাচন নিয়ে বৈঠক বসে দুই পক্ষ। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আলাউদ্দিন নিহত হন।

মোহনপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, “ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/মাহী/রাজীব

ট্যাগঃ

ঈদের নামাজের ইমাম নির্বাচন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সময়ঃ ১২:০০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬