১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় একযোগে তিন সরকারি দপ্তরে চুরি

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১৬০০২ Time View

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ৯ মার্চ ২০২৬  

কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

রবিবার দিবাগত রাতের কোনো এক সময় একযোগে এ ঘটনা ঘটে। সোমবার (৯ মার্চ) সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। এ ঘটনায় কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ।

পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্র জানিয়েছে, রবিবার দিবাগত রাতের কোনো এক সময় তিনটি দপ্তরে পর্যায়ক্রমে একযোগে এ চুরির এ ঘটনা ঘটে। এ সময় তিনটি দপ্তরের প্রবেশ দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে এ ঘটনা ঘটনায় চোর চক্র। এ সময় আলমিরায় থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় পাওয়া যায়। তবে এতে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম বলেন, “এ ঘটনার পর দপ্তরগুলোতে পরিদর্শন করেছি। থানায় লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

ঢাকা/কাঞ্চন/রাজীব

ট্যাগঃ

কুষ্টিয়ায় একযোগে তিন সরকারি দপ্তরে চুরি

সময়ঃ ১২:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬