০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সবাইকে সঙ্গে নিয়ে জবিকে এগিয়ে নিতে চাই: উপাচার্য

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ১৬০০৩ Time View

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ২৯ মার্চ ২০২৬  

দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিযে যাওয়ার আশা ব্যক্ত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন। এছাড়াও, বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়েই সম্মিলিতভাবে কাজ চালিয়ে যেতে চান তিনি।

রবিবার (২৯ মার্চ) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন উপাচার্য।

উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। শুধু প্রশাসনের একক প্রচেষ্টায় একটি বিশ্ববিদ্যালয় এগিয়ে নেওয়া সম্ভব নয়; বরং সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।”

তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কার্যক্রম তুলে ধরা এবং সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক সমালোচনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি এই বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষক। এখন উপাচার্যের দায়িত্বে আছি। এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমাকে সঠিকভাবে কাজে লাগানোর দায়িত্ব আপনাদের সবার।” একই সঙ্গে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “সবার অংশগ্রহণে একটি আধুনিক ও উন্নত জগন্নাথ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব।”

সৌজন্য সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মো. মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ইউছুব ওসমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা/লিমন/জান্নাত

ট্যাগঃ

সবাইকে সঙ্গে নিয়ে জবিকে এগিয়ে নিতে চাই: উপাচার্য

সময়ঃ ১২:০১:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬