০৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হামে শিশুমৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১৬০২১ Time View

প্রকাশিত: ০০:১১, ৩০ মার্চ ২০২৬   আপডেট: ০০:১১, ৩০ মার্চ ২০২৬

রবিবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামে শিশুমৃত্যুতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

সম্প্রতি হামে আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় দুই মন্ত্রীকে সারা দেশ ঘুরে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।

চিফ হুইপ জানান, সরকারি দলের সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিফ করা হয়। সেখানে হামে আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে দুজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। তাদের সারা দেশ ঘুরে হামের প্রাদুর্ভাবের বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর খবর আসছে। এর মধ্যে শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই (রামেক) হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত তিন মাসে ৬৩ শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ১২ দিনে পাঁচ শিশু মারা গেছে। সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলেও হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

সংসদীয় কমিটির বৈঠকে ‘জুলাই জাতীয় সনদ’ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান নূরুল ইসলাম। তিনি বলেন, সংবিধান সংশোধন করে যা করার, তা-ই করা হবে। সংসদে আলোচনা করে জুলাই সনদ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

জ্বালানি প্রতিমন্ত্রী তেলের পর্যাপ্ত মজুত থাকা বিষয়ে ৩০০ বিধিতে সংসদ অধিবেশনে বক্তব্য দেবেন বলে জানান চিফ হুইপ। 

সংসদীয় কমিটির সভায় জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নূরুল ইসলাম বলেন, তেলের কোনো সংকট নেই।

ঢাকা/এএএম/রাসেল

ট্যাগঃ

হামে শিশুমৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

সময়ঃ ১২:০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬