যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের এক ব্যক্তি ইসলামিক স্টেট (আইএসআইএস) দ্বারা অনুপ্রাণিত হয়ে বর্ষবরণের অনুষ্ঠানে ছুরি ও হাতুড়ি ব্যবহার হামলার পরিকল্পনা করেছিলেন। ওই হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার দেশটির আইন মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বিবৃতি অনুযায়ী, নর্থ ক্যারোলাইনার মিন্ট হিলের বাসিন্দা ১৮ বছর বয়সী ক্রিশ্চান স্টারডিভ্যান্টের বিরুদ্ধে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সরঞ্জাম দিয়ে সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
Sangbad365 Admin 










