গত সপ্তাহে এক টাউনহল সভায় কিম হি-সু জন্মহার বাড়াতে নারী আমদানির প্রস্তাব দেন। সে সময় তিনি বলেন, গ্রামীণ এলাকার জনসংখ্যা বৃদ্ধি করতে ভিয়েতনাম বা শ্রীলঙ্কার মতো দেশগুলো থেকে তরুণীদের নিয়ে আসা জরুরি। তার এই বক্তব্য টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার পরপরই তীব্র সমালোচনার মুখে পড়ে। মানবাধিকার কর্মী ও সাধারণ নাগরিকেরা বিষয়টিকে ‘নারী অবমাননা’ এবং ‘মানব পাচারের মানসিকতা’ হিসেবে অভিহিত করেছেন।
কিমের এই বক্তব্যে কেবল দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরেই নয়, আন্তর্জাতিক মহলেও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সিউলে অবস্থিত ভিয়েতনাম দূতাবাস এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, এটি কেবল একটি সাধারণ বক্তব্য নয়, বরং অভিবাসী নারী ও সংখ্যালঘুদের প্রতি চরম অসম্মানজনক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। তবে শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Sangbad365 Admin 









