০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

থাইল্যান্ডের চিড়িয়াখানায় ভাইরাসে ৭২ বাঘের মৃত্যু

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০০০ Time View

প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি বেসরকারি চিড়িয়াখানায় গত কয়েক সপ্তাহে অন্তত ৭২টি বাঘ মারা গেছে।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে চিয়াং মাইয়ের প্রাদেশিক প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, পরীক্ষায় অত্যন্ত সংক্রামক ক্যানাইন ডিসটেম্পার ভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি শ্বাসতন্ত্রে প্রভাব ফেলে এমন ব্যাকটেরিয়ার উপস্থিতিও ধরা পড়েছে।

জাতীয় প্রাণিসম্পদ বিভাগের পরিচালক সোমচুয়ান রতানামুংকলানন স্থানীয় গণমাধ্যমকে বলেন, বাঘ অসুস্থ হলে তা বিড়াল বা কুকুরের মতো প্রাণীর ক্ষেত্রে যতটা সহজে ধরা যায়, ততটা সহজে শনাক্ত করা যায় না। আমরা যখন বুঝতে পেরেছি যে তারা অসুস্থ, তখন অনেক দেরি হয়ে গেছে।

ট্যাগঃ

থাইল্যান্ডের চিড়িয়াখানায় ভাইরাসে ৭২ বাঘের মৃত্যু

সময়ঃ ১২:০০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬